× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ভারতের এগিয়ে চলার বন্ধু : সহকারী কমিশনার

রংপুর অফিস

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৯ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৯ পিএম

সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। প্রবা ফটো

সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। প্রবা ফটো

ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ভাষার মিল রয়েছে। বাংলাদেশ ভারতের শুধু প্রতিবেশী দেশ নয়, এগিয়ে চলার বন্ধু। তাই আসন্ন জি-২০ সম্মেলনে ভারত বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ জানিয়েছে।

বহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমিতে ভারতীয় সহকারী হাইকমিশন রাজশাহী ও রংপুর সিটি করপোরেশনের উদ্যোগে জয়সালমার বিটের সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সহকারী হাই কমিশনার আরও বলেছেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য, চেতনা, আর্দশ ও ইতিহাসকে নতুন প্রজন্মকে মনে রাখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশে স্বাধীনতা এসেছে। এই অর্জনকে নতুন প্রজন্মকে মূল্যায়ন করতে হবে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার পরিচালক ফজলুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মোজাম্মেল হক রাসেল, রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম।

পরে রংপুরের ভাওয়াইয়া শিল্পী ও ভারতের জয়সালমার বিটের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা