× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলের ঘটনায় ২৫০ জনের বিরুদ্ধে মামলা, ৫ জন গ্রেপ্তার

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২২ ১৫:১৫ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২২ ১৫:২৮ পিএম

নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া গ্রামের সাহাপাড়ায় পুড়িয়ে দেওয়া বাড়ি। ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া গ্রামের সাহাপাড়ায় পুড়িয়ে দেওয়া বাড়ি। ছবি: সংগৃহীত

ধর্মীয় অবমাননামূলক মন্তব্যের অভিযোগে নড়াইলের লোহাগড়া থানার দিঘলিয়া গ্রামে সাম্প্রদায়িক হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ। ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে লোহাগড়া থানার এসআই মাকরুফ রহমান রবিবার রাতে মামলাটি করেন। মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষনিকভাবে তিনি তাদের নাম জানাতে পারেননি।

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, ‘বাড়িঘর ও দোকান ভাঙচুর এবং দুটি মন্দিরে হামলার ঘটনায় করা মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে। বাকি আসামিদেরও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।’

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে একটি ফেসবুক পোস্টে আকাশ সাহা নামের এক কলেজছাত্রের ফেসবুক আইডি থেকে গত ১৪ জুলাই বৃহস্পতিবার বিতর্কিত কমেন্ট করার অভিযোগ ওঠে। এর জেরে শুক্রবার বিকেলে হামলা চালানো হয় দিঘলিয়া গ্রামের সাহাপাড়ায়।

হামলাকারীরা গোবিন্দ সাহা ও দিলীপ সাহার বাড়ি, অভিযুক্ত শিক্ষার্থীর বাবা অশোক সাহার দোকানসহ ১০টির বেশি বাড়ি-দোকান ভাঙচুর করে। গোবিন্দ সাহার বাড়িতে আগুনও দেয়া হয়।

বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি সাহাপাড়া মন্দিরের প্রতিমা, চেয়ার ও সাউন্ড বক্স ভাঙচুর করে। ফলে ভীতসন্ত্রস্ত হিন্দু পরিবারের অধিকাংশ সদস্য আশপাশের গ্রামে গিয়ে আশ্রয় নেন।

তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রামের পরিস্থিতি এখন স্বাভাবিক পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজগর আলী বলেন, ‘গ্রামে এখনও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একাধিক ইউনিটের সদস্য মোতায়েন আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা