× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলেকে খুঁজতে গিয়ে পুকুরে ডুবে মায়ের মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১৯ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫১ পিএম

মৃত্যুর খবর পেয়ে মরদেহ দেখতে ভিড় জমায় স্থানীয়রা। প্রবা ফটো

মৃত্যুর খবর পেয়ে মরদেহ দেখতে ভিড় জমায় স্থানীয়রা। প্রবা ফটো

নাটোরের বড়াইগ্রামে ৮ বছর বয়সি শিশুপুত্রকে খুঁজতে গিয়ে পানিতে ডুবে মায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গা এলাকার একটি পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

পরে পুলিশ এসে প্রাথমিক তদন্ত শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। মৃত আঞ্জুয়ারা বেগম একই পৌর শহরের পূর্ব কালিকাপুর এলাকার আছের উদ্দিনের স্ত্রী।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রতিবেশীর বরাতে তিনি জানান, সকালে দুষ্টুমি করায় আঞ্জুয়ারা তার ছেলে আনিছকে মারধর করে। এতে রাগ করে আনিছ বাড়ি থেকে চলে যায়। দুপুরে বাড়িতে না ফেরায় ছেলেকে খুঁজতে তিনি পুকুর পাড়ে যান এবং আকস্মিক পানিতে ঝাঁপ দেন।

পরিবারের সদস্যরা জানায়, আঞ্জুয়ারা মৃগী রোগে ভুগছিল। তাই পানি দেখে ঝাঁপ মেরেছে এবং এর ফলে তার মৃত্যু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা