× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঞ্ছারামপুরে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫০ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩১ পিএম

স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত কর্মী সমাবেশে নেতাকর্মীরা। প্রবা ফটো

স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত কর্মী সমাবেশে নেতাকর্মীরা। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে সভাপতিত্ব করেন সোনারামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া।

সমাবেশে মাহমুদুল হাসান ভূঁইয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন এবি তাজুল ইসলামকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকে বিজয় সুনিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে। এ ছাড়া বাঞ্ছারামপুরে ক্যাপ্টেন এবি তাজুল ইসলামের উন্নয়নের চিত্রগুলো জনসাধারণের কাছে তুলে ধরতে হবে সবাইকে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সোনারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহিন আহমেদ, সোনারামপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন ভুইয়া জালু মাষ্টার,  উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল লতিফ, সোনারামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নাজিম উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক কামাল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি আমির হোসেন, সহ-সভাপতি আবু কালাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ বাদশা, সোনারামপুর ইউনিয়ন ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রেজন মিয়া, সোনারামপুর যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক হেলাল সরকার, সাবেক কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেল আহমেদ আমান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা