× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাজেকে অপহৃত ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ২১:০২ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ২১:২১ পিএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র। ফাইল ফটো

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র। ফাইল ফটো

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে বেড়াতে যাওয়ার পথে অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত ছাত্রী দ্বীপিতাকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে অপহৃত ছাত্রীকে সাজেকের মোনো আদাম এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। উদ্ধার করে দ্বীপিতাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, ’অপহৃতকে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষ করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সাজেকের সকল পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে রাঙামাটি জেলা পুলিশ সব সময় তাদের পাশে আছে।‘ 

বুধবার (৬ সেপ্টেম্বর)  দুপুর সোয়া ১২টার দিকে ওই শিক্ষার্থীকে সাজেকে যাওয়ার পথে সিজকছড়া এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা