× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেঁতুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৩ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৯ পিএম

হাসপাতাল থেকে আব্দুল্লাহর মরদেহ নিয়ে যাচ্ছেন তার স্বজনরা। প্রবা ফটো

হাসপাতাল থেকে আব্দুল্লাহর মরদেহ নিয়ে যাচ্ছেন তার স্বজনরা। প্রবা ফটো

কুড়িগ্রামের উলিপুরে তেঁতুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধামশ্রেণী ইউনিয়ন ঠাকুরবাড়ী এলাকায় মৃত্যু হয় তার। 

ওই শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ। সে ধামশ্রেণী ইন্দারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত।

ধামশ্রেণী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বাবলু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঠাকুরবাড়ী এলাকার রাজু মিয়ার ছেলে আব্দুল্লাহ বুধবার দুপুরে ধামশ্রেণী ফুটবল খেলার মাঠসংলগ্ন তেঁতুলগাছে ওঠে। পরে গাছ থেকে মাটিতে পড়ে যায় সে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুল্লাহর মামা রানা মিয়া বলেন, স্কুল বন্ধ থাকায় আব্দুল্লাহ বাড়িসংলগ্ন ধামশ্রেণী ঠাকুরবাড়ী মাঠে খেলাধুলা করছিল। এ সময় তেঁতুল পাড়ার জন্য গাছের মগডালে উঠলে সেখান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মঞ্জুরুল আলম বলেন, আব্দুল্লাহ নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা