× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৮ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক ভ্যান শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান।

নিহত শ্রমিকের নাম তাওহিদুল ইসলাম খান। তিনি উত্তর বারইখালী গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, নিজের ভ্যানগাড়ির ব্যাটারি চার্জ করানোর সময় অসতর্কতাবশত সে বিদ্যুৎবাহী ছেড়া তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোরেলগঞ্জ থানার ওসি বলেন, তাওহিদুলের মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ তদন্ত করেছে। কারো কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা