× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমারত নির্মাণে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছে কেডিএ

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৫ পিএম

ইমারত নির্মাণে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছে কেডিএ।

ইমারত নির্মাণে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছে কেডিএ।

মহানগরীতে পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে ইমারতসহ যাবতীয় স্থাপনা নির্মাণে শৃঙ্খলা ফেরাতে তৎপরতা বাড়িয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। খুলনা মহানগরীকে সুশৃঙ্খল, আধুনিক ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বিল্ডিং কোড ও আইন মেনে স্থাপনা নির্মাণে বাসিন্দাদের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি নজরদারি বাড়িয়েছে সংস্থাটি। বর্তমানে সব ধরনের শর্ত পূরণ করলেই কেবল মিলছে ভবনের নকশার অনুমোদন।

এ ছাড়া বাড়ি মালিকদের নকশা প্রদানের সময়ও মতবিনিময় সভার মাধ্যমে আইন অনুযায়ী ভবন নির্মাণ করতে সচেতন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নগরীর কেডিএ কমিউনিটি সেন্টারে ভবনের নকশা বিতরণ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. মিরাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ৭২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নকশা প্রদান করেছেন। এ সময় তিনি আইন ও বিল্ডিং কোড অনুযায়ী করণীয় বিষয়ে বিস্তারিত অবহিত করেন। তিনি জমির পরিমাণের সঙ্গে চারদিকে খোলা জায়গা, রাস্তা থেকে ভবনের দূরত্ব ও সরু রাস্তার জন্য কীভাবে ও কত পরিমাণ জমি ছাড় দিয়ে ভবন করতে হবে সে বিষয়ে আইন ও বিল্ডিং কোড নীতিমালা তুলে ধরেন। 

একই সঙ্গে নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করলে তার জন্য আইনগত ব্যবস্থা, নির্মাণ বন্ধ করা, জরিমানা, নকশা বাতিল ও নির্মিত ভবন ভেঙে দেওয়াসহ কঠোর ব্যবস্থা গ্রহণেরও ঘোষণা দেন তিনি। তিনি নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ না করতে এবং নগরীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সহযোগিতার আহ্বান জানান। মতবিনিময় সভায় কেডিএ সচিব মো. তবিবুর রহমান, সদস্য (এস্টেট) আবুল কালাম আজাদ, সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন নিয়ন্ত্রণ) শবনম সাবা, সদস্য (উন্নয়ন) মো. জামাল উদ্দিন, পরিচালক (এস্টেট) মো. বদিউজ্জামান, সিনিয়র বৈষয়িক অফিসার শামীম জেহাদ, অথরাইজড অফিসার জিএম মাসুদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মুজিবুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, উপপরিচালক এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, স্থপতি জিনিয়া হক পিংকি, হিসাবরক্ষণ অফিসার এমএম হোসেন আলী, পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ব্রিগেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলাম বলেন, কেডিএ আওতাভুক্ত এলাকায় যেকোনো ধরনের ভবন নির্মাণের জন্য জমির মালিক ও প্রতিষ্ঠানগুলো যেন বিদ্যমান আইন সম্পর্কে অবগত হয়ে বাড়ি নির্মাণ করে সেজন্য সচেতনতা সৃষ্টিতে এই মতবিনিময় করেছি। ইতোমধ্যেই কেসিসির কাউন্সিলরবৃন্দ, ইমাম পরিষদ ও বিভিন্ন নাগরিক সংগঠনের সঙ্গে মতবিনিময়ও করেছি। তিনি বলেন, কেডিএর এ ধরনের কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা