× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনার সরকার থাকলে অসাম্প্রদায়িক হবে বাংলাদেশ : শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৫ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪২ পিএম

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন একেএম শামীম ওসমান। প্রবা ফটো

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন একেএম শামীম ওসমান। প্রবা ফটো

দেশি-বিদেশি শক্তি বাংলাদেশকে নিচু করতে ষড়যন্ত্র করছে বলে মনে করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

তিনি বলেন, শেখ হাসিনা থাকলে এটা কেউ করতে পারবে না। তার নেতৃত্বগুণে দেশে হবে অসাম্প্রদায়িক।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরীর ২ নম্বর রেল গেট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ এই শোভাযাত্রার আয়োজন করে।

শামীম ওসমান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন এবং বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে শেখ হাসিনা সরকারের পাশে থাকতে হবে। অশুভ শক্তিকে শক্ত হাতে দমন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ে কে কোন ধর্মের ছিল সেটা বিষয় ছিল না, আমরা সবাই ছিলাম বাঙালি। এটাই ছিল আমাদের সবার বড় পরিচয়। নারায়ণগঞ্জে সাম্প্রদায়িকতা ছড়ায়নি এবং ভবিষ্যতেও ছড়াবে না।এ জেলার মানুষ মৃত্যুর আগেও এক সঙ্গে আছে, মৃত্যুর পরেও এক সঙ্গে থাকব।’

নগরীর ২নং রেল গেট এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে চাষাড়া চত্বর হয়ে ফের ২নং রেল গেট এলাকায় গিয়ে শেষ হয়।

শামীম ওসমান বলেন, ‘ইসলাম ধর্মের প্রথম কাজ আরেকটি ধর্মকে সম্মান করা। যারা ইসলামের নাম নিয়ে ধর্ম ব্যবসা করে, ইসলাম কখনও তাদেরকে সমর্থন করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনার দোয়া করবেন। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।’

এ সময় নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজী মহারাজ, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা