× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘৪৩ লাখ মামলার বিচারকাজ ১৮০০ বিচারক দিয়ে করা কঠিন’

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৭ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৮ পিএম

‘৪৩ লাখ মামলার বিচারকাজ ১৮০০ বিচারক দিয়ে করা কঠিন’

৪৩ লাখ মামলার বিচারকাজ মাত্র ১৮০০ বিচারক দিয়ে সম্পন্ন করা সহজ নয় বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

তিনি বলেন, মামলা নিষ্পত্তির হার ১২৫ শতাংশে উন্নীত করা গেলে কয়েক বছরের মধ্যে মামলাজট কমানো সম্ভব হবে। 

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ হাদী। এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আরও উপস্থিত ছিলেন সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা ও দায়রা জজ চাঁদ মো. আবদুল আলিম আল রাজী, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা প্রশাসক হুমায়ুন কবির প্রমুখ। 

এর আগে প্রধান বিচারপতি সাতক্ষীরা আইনজীবী ভবনে ন্যায়কুঞ্জ নামের একটি বিশ্রামাগার উদ্বোধন করেন। 

গত বৃহস্পতিবার ছিল হাসান ফয়েজ সিদ্দীকির বিচারিক জীবনের শেষ কর্মদিবস। ৬৭ বছর পূর্ণ করে আগামী ২৫ সেপ্টেম্বর তিনি অবসরে যাবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা