× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসাম্প্রদায়িক চেতনার বিরল উদাহরণ বাংলাদেশ : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩৬ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৩ পিএম

অসাম্প্রদায়িক চেতনার বিরল উদাহরণ বাংলাদেশ : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বিশ্বে অসাম্প্রদায়িক চেতনার বিরল উদাহরণ বাংলাদেশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে নওগাঁ সদরের কালীতলায় শ্রী শ্রী বুড়া কালীমাতার পূজামণ্ডপ প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সব ধর্মের মূল বাণী মানুষের কল্যাণে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, আদিকাল থেকেই এ দেশে প্রতিটি ধর্মীয় উৎসব সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সব ধর্মের মানুষকে একসূত্রে গাঁথার চেষ্টা করে গেছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনই ছিল তার উদ্দেশ্য। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাও সম্প্রীতির বন্ধনে দেশকে বেঁধে রেখেছেন।

সনাতন ধর্মাবলম্বীদের একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয় পেলে চলবে না। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। দুষ্টের দমন ও শিষ্টের লালন করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মো. গোলাম মওলা, পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক প্রমুখ।

পরে খাদ্যমন্ত্রী জন্মাষ্টমী ২০২৩ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি উদ্বোধন করেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা