× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধামরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

ধামরাই প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৪৮ এএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫২ এএম

একমি ল্যাবরেটরিজ। সংগৃহীত ছবি

একমি ল্যাবরেটরিজ। সংগৃহীত ছবি

ধামরাইয়ের একমি ল্যাবরেটরিজের কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢুলিভিটা এলাকায় কারখানার ভেতরে নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার রিভাইদপুর এলাকার মো. সালাম ও মমিন।

আহতরা হলেন একই এলাকার মো. শরিফুল ও মো. মোস্তফা।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, একমি ল্যাবরেটরিজের কারখানার ভেতরে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ চলছিল। সেখানেই অসাবধানতাবশত রড বিদ্যুতায়িত হয়। এতে চারজন আহত হন। উদ্ধার করে তাদের সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

এসআই রবিউল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি জানতে একমি ল্যাবরেটরিজে গেলে দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তা ঘটনার বিষয়ে নিশ্চিত করলেও কারখানায় জ্যেষ্ঠ কোনো কর্মকর্তা নেই জানিয়ে তথ্য দিতে অস্বীকৃতি জানান। তথ্য পেতে পরে যোগাযোগ করতে বলেন তিনি। এমনকি নিজের নামও প্রকাশ করেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা