× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১২ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

শ্যামলী পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে পূর্বঘোষণা ছাড়াই রাজবাড়ী-ঢাকা রুটে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী সাধারণ যাত্রীরা।

ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।

তিনি বলেন, ‘ঢাকা-রাজবাড়ী রুটে শ্যামলী পরিবহনের দুটি বাস চলে। এতে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু গত রবিবার (৩ সেপ্টেম্বর) শ্যামলী পরিবহন হঠাৎ করেই এই রুটে দিনের বেলায় আরও একটি ট্রিপ নিয়ে আসে। এভাবে তারা বাস চালালে আমাদের ব্যবসায় ক্ষতি হয়। যে কারণে আমরা ওই দিনের বাসটি আটকে দিয়ে ঢাকায় ফেরত পাঠাই।’

তিনি আরও বলেন, এরপর আমরা শ্যামলী কর্তৃপক্ষকে বলি যে, তারা আমাদের (রাজবাড়ী বাস মালিক গ্রুপের) সঙ্গে আলোচনা করুক। আমরা তাদের ট্রিপ নির্ধারণ করে দেব। তারপর তারা শান্তিপূর্ণভাবে বাস চালাক। কিন্তু তারা আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে আমরা রাজবাড়ী থেকে ঢাকায় যাত্রীসহ বাস পাঠালে গাবতলী বাস টার্মিনালে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়শেনের নেতারা আমাদের বাস আটকে দেয়। এরপর তারা গাবতলী বাস টার্মিনালে আমাদের রাজবাড়ীর বাসের সব কাউন্টার বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে সেখান থেকে আমাদের কোনো বাস ছাড়তে দিচ্ছে না এবং রাজবাড়ী থেকে আমরা কোনো বাস পাঠালে তারা আটকে রাখছে। এ কারণে রাজবাড়ী-ঢাকা রুটে আমাদের সব বাস চলাচল বন্ধ রয়েছে।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘শ্যামলী পরিবহনের মালিক শ্রী রমেশ চন্দ্র ঘোষ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়শেনের চেয়ারম্যান। যে কারণে প্রভাব খাটিয়ে তিনি আমাদের বাস ও কাউন্টার বন্ধ করে দিয়েছেন। তিনি আমাদের বাস ছেড়ে দিলে ও কাউন্টার খুলে দিলেই রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হবে।’

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়ছেন। অনেক যাত্রী রাজবাড়ীর মুরগি ফার্ম ও মালিক সমিতির বাস কাউন্টারের এসে ফিরে যাচ্ছে। আবার অনেক যাত্রীরা লোকাল বাস, ব্যাটারিচালিত থ্রি হুইলার করে ভেঙে ভেঙে দৌলতদিয়াঘাট পর্যন্ত গিয়ে ফেরি ও লঞ্চে পার হয়ে পাটুরিয়া ঘাট থেকে লোকাল বাসে যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা