× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলছাত্রীকে যৌননিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫৪ এএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৭ পিএম

অভিযুক্ত সয়ন তাঁতী

অভিযুক্ত সয়ন তাঁতী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নে অবস্থিত র‌্যানার স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌননিপীড়নের অভিযোগ উঠেছে ওই স্কুলের একজন খণ্ডকালীন শিক্ষকের বিরুদ্ধে।

সোমবার রাতে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষককে উপজেলার সিন্দুরখান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযোগসূত্রে জানা যায়, ২৭ আগস্ট সকালে শ্রেণিকার্যক্রম শুরুর আগে স্কুল ক্যাম্পাসে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে টানাহেঁচড়া ও যৌননিপীড়ন করেন ওই স্কুলের খণ্ডকালীন শিক্ষক সয়ন তাঁতী। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটিকে জানানো হয়। ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবি জানান অভিভাবকরা। এ নিয়ে পুরো চা-বাগান এলাকায় চাপা উত্তেজনা দেখা দেয়। জনরোষ থেকে রক্ষা পেতে পালিয়ে যান ওই শিক্ষক। সোমবার বিকালে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযুক্ত শিক্ষক সয়ন তাঁতীকে সিন্দুরখান বাজার এলাকা থেকে আটক করে। পরে তার বিরুদ্ধে যৌননিপীড়নের অভিযোগে শ্রীমঙ্গল থানায় মামলা করেন ওই ছাত্রীর মা।

এ ব্যাপারে র‌্যানার স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. নূরুল হক বলেন, ‘সয়ন তাঁতী ওই স্কুলে ২০১৬ সাল থেকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত। ছাত্রীকে শ্লীলতাহানির বিষয়টি আমরা জানার পর প্রাথমিক তদন্ত করে সত্যতা নিশ্চিত হয়ে সয়ন তাঁতীকে চাকুরিচ্যূত করি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে জানাই। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা