ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪১ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১৮ পিএম
দুই সহোদর আব্বাস ও আজাদ। প্রবা ফটো
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সাগরে ডুবে চট্টগ্রামের ফটিকছড়ির দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে ওমানের মাস্কাট শহরের জেবল সিফা সাগরে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে ওমান রয়েল পুলিশের একটি দল দুই ভাইয়ের মরদেহ সাগর থেকে উদ্ধার করে।
নিহত দুই ভাই হলেন- আব্বাস ও আজাদ। তারা ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহাজাহান নিহত দুই ভাইয়ের পরিবারের বরাতে বলেন, দুই ভাই দীর্ঘদিন পরিবারসহ ওমানের হামিরিয়ায় বসবাস করেন। রবিবার রাতে দুই ভাই পাঁচ বন্ধু মিলে মাস্কাট জেবল সিফা সাগরে বেড়াতে যান। সবাই মিলে সাগরে নামলে জোয়ারের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হন দুই ভাই।
তিনি আর বলেন, রাতে খোঁজাখুঁজির করে না পেলেও সোমবার সকালে ওমান রয়েল পুলিশের একটি দল দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে। বর্তমান তাদের মরদেহ ওমানের রাজধানীর কুরুম রয়েল পুলিশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।