× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবকের অজ্ঞাত মরদেহের পরিচয় পাওয়া গেছে

মধ্যাঞ্চল প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২ ২১:১৪ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২২ ১৪:৪১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছয়সূতি এলাকায় বৃহস্পতিবার রাতে উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় পাওয়া গেছে। ২৭ বছর বয়সি সেই যুবকের নাম শরিফ।

শরিফ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চণ্ডীবের এলাকার বাসিন্দা।

এর আগে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি মাটিকাটা এলাকার সড়কের পাশে স্থানীয়রা একজনের গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানালে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা প্রতিদিনের বাংলাদেশকে জানান, শুক্রবার (১৪ অক্টোবর) সকালে মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রবা/রাই /জেও


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা