× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাবার হোটেলে পচা মাংসের সঙ্গে মিলল ইঁদুর, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৬ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৪ পিএম

আখাউড়ায় ফ্রিজে পচা মাংস ও ইঁদুর পাওয়ায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

আখাউড়ায় ফ্রিজে পচা মাংস ও ইঁদুর পাওয়ায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খাবার হোটেলের ফ্রিজে পচা মাংস ও ইঁদুর পাওয়ায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে রবিবার ( সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন রোডে অতিথি হোটেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।

আদালত সূত্রে জানা যায়, সকালে এক ব্যক্তি অতিথি হোটেল থেকে খাবার নিয়ে যায়। খেতে বসে দুর্গন্ধ পেলে ওই ব্যক্তি উপজেলা সহকারী কমিশনারের কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে হোটেলে অভিযান চালিয়ে ফ্রিজের ভেতর পচা মাংস ইঁদুর পাওয়ায় যায়। সময় হোটেল ব্যবসায়ী নজরুল ইসলামকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, ’এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে অতিথি হোটেলে অভিযান পরিচালনা করি। পচা মাংস বিক্রি করা ফ্রিজে ইঁদুর পাওয়ায় ব্যবসায়ী নজরুল ইসলামকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এই টাকা না দিলে তাকে ১৫ দিন জেল খাটতে হবে।‘ 

এই অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা