× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যমুনার ভাঙন রোধে ৪০ হাজার সিসি ব্লক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

বগুড়া অফিস

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৫ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০৭ পিএম

সারিয়াকান্দিতে যমুনার ভাঙন রোধে ৪০ হাজার সিসি ব্লক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা। প্রবা ফটো

সারিয়াকান্দিতে যমুনার ভাঙন রোধে ৪০ হাজার সিসি ব্লক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা। প্রবা ফটো

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) ৪০ হাজার সিসি ব্লক দিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ম. আব্দুর রাজ্জাক।

রবিবার (৩ সেপ্টেম্বর) বিকালে ভাঙনকবলিত ইছামারা এলাকায় ব্লক ফেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। অব্যহৃত এসব ব্লকের মূল্য ২ কোটি টাকার বেশি। তার দেওয়া এসব ব্লক ইছামারা, রৌদহসহ বিভিন্ন ঝুকিপূর্ণ স্থানে ফেলা হবে।

এ সময় পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী হুমায়ূন কবির, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান রবিন, কামাল পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদুজ্জামান রাসেল, সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক সোহান সাগর, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিব ও সাধারণ সম্পাদক পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাঙনকবলিত মানুষের পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবক লীগ নেতা ম. আব্দুর রাজ্জাক বলেন, যমুনার ভাঙন দেখে বড় হয়েছি। তাই তীরবর্তী মানুষের দুঃখ-কষ্ট হৃদয় দিয়ে অনুভব করি। এ অঞ্চলের মানুষের দুঃখ লাঘবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। পাউবো ভাঙন রোধে কাজ করে যাচ্ছে। তাদের সহযোগিতা করতে আমি ৪০ হাজার সিসি ব্লক প্রদান করেছি। ভবিষ্যতে এ এলাকায় ভাঙন রোধে নিশ্চয়ই স্থায়ী ব্যবস্থা নেবে পাউবো।

গত বৃহস্পতিবার থেকে ৩ দফা উজানের ঢলে, তীব্র স্রোতে মুহূর্তেই যমুনায় বিলীন হয়েছে তীরবর্তী ৪০টি বসতবাড়িসহ অর্ধশত স্থাপনা। ঘরের আসবাবপত্র, গবাদিপশুও বিলীন হয়েছে নদীতে। এতে নিঃস্ব হয়েছে দরিদ্র মানুষেরা। তীরবর্তী বাড়িঘর নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে পাঁচ শতাধিক পরিবার। ওইদিন বিকালে সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নের ইছামারা এলাকায় বন্যা নিয়ন্ত্রণের পুরাতন বাঁধের পাশে ধসে যায় বসতবাড়ি। তলিয়ে যাওয়া আসবাবপত্র উদ্ধারসহ ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে উপজেলা প্রশাসন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা