প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২ ১৬:৫৬ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২২ ১৭:২২ পিএম
প্রতীকী ছবি
বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের চাপায় এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে সারিয়াকান্দি-চন্দনবাইশা সড়কের কুতুবপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী।
তিনি বলেন, ‘ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।’
নিহত ইয়াছিন আলী সরকার সারিয়াকান্দির ফুলবাড়ি ইউনিয়নের চরডোমকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।
ওসি রাজেশ বলেন, ‘সকালে বাইসাইকেল নিয়ে টেইলার্স থেকে কাপড় নেওয়ার জন্য কুতুবপুর বাজারে যাচ্ছিলেন ইয়াসিন আলী। পথে তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এ সময় বাইসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।’
তিনি জানান, মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রবা/এনএস/এমআর/এমজে