× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সদরপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৪ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফরিদপুরের সদরপুরে একটি বিদ্যালয়ের নতুন ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মো. আনিছ শেখ নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। 

শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চর বিষ্ণপুর ইউনিয়নের গাবতলা গ্রামের মোলামের ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জুয়েলিয়া জাহান আঁচল তাকে মৃত ঘোষণা করেন। 

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 নিহত আনিছ ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মুন্সী বাজার গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে।

ওসি মো. মামুন আল রশিদ বলেন, খবর পেয়ে সদরপুর থানার জরুরি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ এখন হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা