× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে বেড়াতে এসে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৯ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীর পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মনোরা গ্রামের বারিন্দা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকা জেলার সাভারের রাজাশন এলাকার মোকছেদ আলীর ছেলে আল মামুন ও একই এলাকার জহির আলীর ছেলে সুজন মিয়া।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার বেলাল হোসেন বলেন, ‘নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের রাওতারা গ্রামের আল আমিনের বাড়িতে বেড়াতে আসেন তিন বন্ধু। পরে তারা বারিন্দা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে দুই বন্ধু পানিতে ডুবে যায়। পরে আমরা খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে যাই। পরে তাদেরকে বিকাল ৬টার দিকে মৃত অবস্থায় দুইজনকে উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধির কাছে মরদেহ হস্তান্তর করি।’

ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা