× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রৌমারী বিল থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৯ পিএম

শেরপুর শহরের ডা. সেকান্দার আলী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম। প্রবা ফটো

শেরপুর শহরের ডা. সেকান্দার আলী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম। প্রবা ফটো

জামালপুরের মেলান্দহে রৌমারী বিলে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে গোসল করতে নেমে নিখোঁজ কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারী বিলে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম- শফিকুল ইসলাম। তিনি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সাতানী এলাকার আব্দুর রশিদের ছেলে। শেরপুর শহরের ডা. সেকান্দার আলী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শফিকুল ইসলাম শেরপুরে শ্রীবরদী উপজেলা থেকে পাঁচজন বন্ধুসহ রৌমারী বিলে ঘুরতে আসেন। বিলের রাস্তার কালভার্টের উপর পাঁচ বন্ধু মিলে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিন বন্ধু গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে কালভার্টের উপর থেকে তারা লাফ দেন। সঙ্গে সঙ্গে পানির স্রোতে বিলের মাঝে চলে যান এ তিনজন। পরে স্থানীয়রা দুজনকে জীবিত উদ্ধার করলেও শফিকুল বিলের পানিতে ডুবে যান। 

তিনি আরও বলেন, পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা বেলা ১১টায় বিল থেকে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশে রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডা. সেকান্দার আলী কলেজের প্রভাষক মুন্নি জাহান বলেন, শফিকুল অত্যন্ত শান্ত ও মেধাবী শিক্ষার্থী ছিল। সে আমাদের কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার এমন মৃত্যুতে আমরা শোকাহত। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা