× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মায়ের সঙ্গে ঝগড়ার জেরে প্রাণ গেল শিশু সাবিহার

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ২৩:১১ পিএম

মা-বাবার সঙ্গে শিশু সাবিহা। প্রবা ফটো

মা-বাবার সঙ্গে শিশু সাবিহা। প্রবা ফটো

কুমিল্লার বুড়িচং উপজেলা ষোলনল গ্রামে মায়ের সঙ্গে ঝগড়ার জেরে সাবিহা আক্তার নামের এক কন্যাশিশুকে হত্যা করে ঘরের সোফার নিচে লুকিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। বুধবার বিকালে ষোলনল গ্রামের পীরের বাড়িতে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার এসআই নুরুল ইসলাম।

নিহতের মা সাজেদা আক্তার ফাতেমা জানান, বুধবার (৩০ আগস্ট) বিকালে আড়াই বছরের কন্যাশিশু সাবিহা আক্তার পাশের ঘরের আকলিমার সন্তানের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু ঘরে না ফেরায় সন্ধ্যায় বাড়ির চারদিকে খোঁজাখুঁজি করে আকলিমার ঘরে তল্লাশি চালিয়ে সোফার নিচে লাশ পাওয়া যায়। পরে এসে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

সাজেদা আক্তার জানান, দীর্ঘদিন ধরে ষোলনল গ্রামে বাবা জাহাঙ্গীরের বাড়িতেই থাকতেন তারা। এর মধ্যে পাশের ঘরের মোক্তার হোসেনের মেয়ে আকলিমার সঙ্গে ঝগড়া হয়েছিল সাজেদা আক্তারের। কিন্তু শিশুরা প্রায়ই একসঙ্গে খেলাধুলা করত। সাজেদা আক্তারের অভিযোগ, ঝগড়ার জেরেই হত্যা করা হয়েছে সাবিহাকে। 

এ বিষয়ে বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার বলেন, শিশুর লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত নারীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। একজনকে আটক করা হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা