× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিষ্টি পানের জিআই নিবন্ধন চেয়ে আবেদন

রাজশাহী অফিস

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ২৩:০৫ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৩ ২৩:০৬ পিএম

মিষ্টি পানের জিআই  নিবন্ধন চেয়ে আবেদন

রাজশাহীর মিষ্টি পানের জিআই নিবন্ধন চেয়ে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর বরাবর আবেদন করেছে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়। বুধবার (৩০ আগস্ট) নিজ কার্যালয়ে জিআই আবেদনের সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘রাজশাহীর ঐতিহ্য মিষ্টি পান। যেমনটা নাটোরের কাঁচাগোল্লা। যখন জিআই পণ্যের স্বীকৃতি মিলবে, তখন মিষ্টি পানের চাহিদাও বাড়বে। যারা প্রান্তিক কৃষক আছেন, তারা পানের দাম পাবেন। ফলে কৃষকের অর্থনৈতিক উন্নয়ন হবে এবং বিশ্বদরবারে রাজশাহীর পরিচিতি ও সুনাম বাড়বে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, নেজারত ডেপুটি কালেক্টর শামসুল ইসলাম, ই-কমার্স ডেভেলপমন্টে সেন্টার (ইডিসি) সদস্য প্রতাপ পলাশ, দেলোয়ার প্রমুখ।

পান রাজশাহীর প্রধান অর্থকরী ফসল। এ জেলার মাটি ও জলবায়ুর কারণে প্রাচীন আমল থেকে মিষ্টি পানের উৎপাদন হয়ে আসছে। মোহনপুর, বাগমারা, দুর্গাপুরে রয়েছে অসংখ্য শতবর্ষী পানের বরজ। পানের কারণে রাজশাহীতে বেড়েছে সরিষা, বাঁশসহ নানা রকম সহযোগী পণ্যের আবাদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা