প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ২০:৪৯ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩ ২১:৩০ পিএম
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। প্রবা ফটো
ঢাকার কেরানীগঞ্জে চার প্রতিষ্ঠানকে ১৮
লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিএসটিআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে র্যাব-১০-এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি
মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ’বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এ অভিযান
চালানো হয়। এ সময় নকল-অনুমোদনহীন কেমিক্যাল, প্লাস্টিকের পাইপ, তামাক, রঙ উৎপাদন, মজুদ
ও বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ
আদালত।’
তিনি বলেন, ’এর মধ্যে শানতা বিজনেস অ্যাসোসিয়েটস্ লিমিটেডকে ৬ লাখ টাকা
জরিমানা করা হয়। এ ছাড়া জেট প্লাস্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৭ লাখ, এমএস সেলিম এন্টারপ্রাইজকে
১ লাখ ও রয়েল পোডাক্টস্ লিমিটেডকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের
নির্দেশে ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৫ লাখ টাকা মূল্যের নকল কেমিক্যাল, প্লাস্টিকের
পাইপ, তামাক জব্দ ও ধ্বংস করে।’