× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ হাজার টাকা জরিমানা আদায়

কুমিল্লা সংবাদদাতা

প্রকাশ : ১৭ জুলাই ২০২২ ২১:৩৬ পিএম

রবিবার দুপুরে বুড়িচং উপজেলা সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রবিবার দুপুরে বুড়িচং উপজেলা সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ছামিউল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

এসময় কুমিল্লা ও ব্রাহ্মণপাড়া গামী যাত্রীদের অভিযোগ ঈদের পূর্ব হতে এ সড়কে সিএনজি অটোরিকশা, বাস ও বিভিন্ন যান বাহনে অতিরিক্ত ভাড়া আদায় করা অব্যহৃত রয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশার দুই চালক আলা উদ্দিন ও জামান হোসেন আটক করেছেন। প্রত্যেক চালকে যাত্রী থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রমাণ পাওয়ায় জন প্রতি এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা আদায় করেছেন। 

অপর দিকে বাজারে বিভিন্ন জুতার দোকানে অভিযান চালানো হয়। এসময় জুতার অতিরিক্ত দাম নেওয়ায় দুই দোকানের মালিক মো. মাহবুবুর রহমান ও মো. রাসেল সারওয়াওে কাছ থেকে তিন হাজার করে মোট ছয় হাজার টাকা জরিমানা আদায় করেছেন।  

অন্য দিকে কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের ফুটপাত দখল করে ফলের দোকান দিয়ে প্রতিবন্ধকতা করার অভিযোগে আব্দুল মান্নান নামের এক ফল ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। 

ষোলনল ইউনিয়নের মহিষ মারা মিয়ার বাজারের আবুল ষ্টোরে মেয়াদউর্ত্তীণ কোমল পানীয় বিক্রির অভিযোগে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

এসময় অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন বুড়িচং থানার এস আই মো. শরীফুর রহমান সঙ্গীয় ফোর্স উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্টিফিকেট পেশকার মো. জাহিদুর রহমান, মীর হোসেন সহ আরও অনেকে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা