× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যায়ামাগারে গোপনে আপত্তিকর ভিডিও ধারণ, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ১৩:১৯ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৩ ১৪:২৬ পিএম

বিএস ফিটনেস ক্লাবের পরিচালক জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুল্লাহ ভূইয়া বিপ্লব। প্রবা ফটো

বিএস ফিটনেস ক্লাবের পরিচালক জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুল্লাহ ভূইয়া বিপ্লব। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি ব্যায়ামাগারে (জিম সেন্টার) গোপনে নারীর আপত্তিকর ভিডিও করার প্র্র্রতিবাদ করায় গৃহবধূসহ দুজনকে পিটিয়ে আহত করার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় জেলা শহরের মৌলভীপাড়ায় বিএস ফিটনেস ক্লাবে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার তিনজন হলেন- জিম সেন্টারের পরিচালক জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুল্লাহ ভূইয়া বিপ্লব, জিমের ফিটনেস ট্রেইনার মিতু আক্তার ও সাইম।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিএস ফিটনেস ক্লাবের ঘটনায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৮/৯ জনকে আসামি করে একটি মামলা করেছে গৃহবধূর ভাসুর ব্রাহ্মণবাড়িয়া আদালতের এপিপি মাসুদুর রহমান (সোহাগ)। মামলার পর তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আজকে আদালতে সোপর্দ করা হবে।

এজাহার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ ও তার বোন শহরের মৌলভীপাড়ায় বিএস ফিটনেস সেন্টারে ব্যায়াম করেন। জিমের ট্রেইনার মিতু আক্তারের আচরণে তাদের সন্দেহ হয় গোপন ভিডিও ধারণ করার। পরে নিশ্চিত হন ট্রেইনার মিতু গোপনে তাদের ভিডিও ধারণ করেছে। বুধবার বিকালে তারা ট্রেইনার মিতুকে ভিডিও করার কথা জিজ্ঞেস করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে ট্রেইনার মিতু জিমের পরিচালক জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুল্লাহ ভূইয়া বিপ্লবকে জানালে বিপ্লব তাদের দুই বোনের কাছে যান মিতুকে নিয়ে। সেখানে মিতু ওই গৃহবধূকে মারধর করে। জিমে থাকা সোহেল মিয়া নামের এক যুবক তাদেরকে বাঁচাতে আসলে বিপ্লবসহ তার সহযোগীরা তাদের রড দিয়ে মারধর করে আটকে রাখে। পরে ৯৯৯ এ কল দিলে সদর মডেল থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে। পুলিশ হাবিবুল্লাহ ভূইয়া বিপ্লব, ট্রেইনার মিতু আক্তার ও সাইমকে আটক করে থানায় নিয়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা