× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শূন্যরেখায় রাখি উৎসব

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ২১:৪১ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ২২:১১ পিএম

শূন্যরেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীসহ হিলি বন্দর ব্যবসায়ীদের হাতে রাখি পরিয়ে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। প্রবা ফটো

শূন্যরেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীসহ হিলি বন্দর ব্যবসায়ীদের হাতে রাখি পরিয়ে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। প্রবা ফটো

দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে রাখিবন্ধন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) বিকালে সীমান্তে রোটারি ক্লাব অব বালুরঘাটের সভাপতি উত্তম আগরওয়ালা ও সাধারণ সম্পাদক শুভজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল এসে পৌঁছায়। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীসহ হিলি বন্দর ব্যবসায়ীদের হাতে রাখি পরিয়ে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা। 

রোটারি ক্লাব অব বালুরঘাটের সভাপতি উত্তম আগরওয়ালা বলেন, ’রাখিবন্ধন আমাদের ভারতের একটি ঐতিহ্যবাহী উৎসব। ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে আজ আমরা বালুরঘাট থেকে হিলি সীমান্তে এসেছি। উভয় দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সীমান্তে রাখিবন্ধন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা বিজিবি সদস্যদের হাতে রাখি পরিয়ে দিয়েছি। হিলি বন্দর ব্যবসায়ীদের হাতে রাখি পরিয়ে তাদের মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছি। পাশাপাশি বিএসএফ সদস্যদেরও রাখি পরিয়ে মিষ্টি দিয়েছি। আমরা আশা করছি, প্রতিবছর দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে এই আয়োজন অব্যাহত থাকবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা