× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতার স্বপক্ষের শক্তির হাতকেই শক্তিশালী করতে হবে : স্পিকার ড. শিরীন শারমিন

রংপুর অফিস

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ১৯:০৬ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ১৯:২৪ পিএম

পীরগঞ্জ মাদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রবা ফটো

পীরগঞ্জ মাদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রবা ফটো

স্বাধীনতার স্বপক্ষের শক্তির হাতকেই শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার (৩০ আগস্ট) বিকালে পীরগঞ্জ মাদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশের মানুষকে স্বাধীনতা দিয়েছেন। স্বাধীন বাংলাদেশ দিয়েছেন। সেই বাংলাদেশকে আমাদের স্বাধীনতার চেতনায় গড়ে তুলতে হবে। স্বাধীনতার স্বপক্ষের শক্তির হাতকেই শক্তিশালী করতে হবে।’ 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। প্রতিটি সেক্টরে উন্নয়নে ছোঁয়া লেগেছে। এ সরকারের আমলে সরকারি সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। আমরা আগামীতে স্মার্ট নাগরিক, সমাজ, অর্থনীতি ও স্মার্ট সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছি।’

এসময় বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমসহ অন্যরা। 

এর আগে স্পিকার পীরগঞ্জের নলেয়া নদীর খনন কার্যক্রম পরিদর্শন ও মৎস্য অবমুক্তকরণ, পীরগঞ্জ পৌরসভায় সোলার স্টিট লাইট স্থাপন কাজের উদ্বোধন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা