× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩২ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ১৬:৫১ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ১৬:৫৯ পিএম

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি লাভলু। প্রবা ফটো

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি লাভলু। প্রবা ফটো

চাঁদপুরের হাজীগঞ্জে হত্যা মামলায় ৩২ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের চাষাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই আসামির নাম- লাভলু। তিনি উপজেলার বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর হাজী বাড়ির বাসিন্দা। 

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর থেকে লাভলু পালিয়ে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের চাষাড়া থেকে তাকে গ্রেপ্তার করি। বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে গ্রেপ্তার করা হয়।’

এজাহার সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রামের জহির পাটওয়ারীকে রাজারগাঁও এলাকার বিলের নিয়ে লাভলুসহ কয়েকেজন হত্যা করে। এ ঘটনায় ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা