× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপরে মুরগির খামার ও নিচে মাছের ঘের বন্ধের নির্দেশ খাদ্যমন্ত্রীর

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ০০:০৪ এএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ০০:৫৪ এএম

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। প্রবা ফটো

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। প্রবা ফটো

উপরে মুরগির খামার ও নিচে মাছের ঘের এমন খামার বন্ধের জন্য নোয়াখালী জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মার্ট বাংলাদেশ গড়ায় নিরাপদ খাদ্যের ভূমিকা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘যতই নিরাপদ খাদ্যের সেমিনার করিনা কেনো, উপরে মুরগির খামার নিচে মাছের ঘের হলে এসব সেমিনার কাজে আসবে না। এতে করে মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। জেনে শুনে আমরা বিষপান করছি। দ্রুত জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণ করবেন। এসব খামার বন্ধ করে দেবেন। আমরা চাই একটি সুন্দর আগামী।’

তিনি আরও বলেন, ‘দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু মজুদ ও ভেজালের বিরুদ্ধে আইন করেছিলেন। তখন খাদ্যের নিশ্চয়তা কঠিন ছিল। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যের নিশ্চয়তা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গড়ায় এখন নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করছেন। অনিরাপদ খাদ্যের ফলে দিন দিন ব্যাধি বাড়ছে। ছোট ছোট শিশুরও ক্যান্সার হচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়ায় নিরাপদ খাদ্য নিশ্চিতের বিকল্প নাই।

নোয়াখালীর সঙ্গে আত্মার সম্পর্ক উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘নোয়াখালী আমার দাদার বাড়ি। আমি নোয়াখালীর চৌমুহনী কলেজে পড়াশোনা করেছি। এই মাইজদী চৌমুহনী আমার চেনা৷ আমি আবারও আসতে চাই নোয়াখালীতে। নোয়াখালীর জন্য কাজ করতে চাই।’

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে আমরা মাছের ঘেরের মালিকদের সঙ্গে আলাপ করেছি। তাদেরকে মাছের ঘেরের ওপর মুরগির খামার কিংবা মুরগির খামারের নিচে মাছের ঘের বানাতে নিষেধ করেছি। খুব দ্রুতই আমরা এসব খামারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব। খামার বন্ধ করে দেব।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার, চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস.এম. কায়ছার আলী, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেন, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা