× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেলের বড়শিতে ধরা পড়ল ৯১ কেজির বোল মাছ

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ২১:৫৭ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ০১:০৮ এএম

জেলের বড়শিতে ধরা পড়া ৯১ কেজি ওজনের বোল মাছ। প্রবা ফটো

জেলের বড়শিতে ধরা পড়া ৯১ কেজি ওজনের বোল মাছ। প্রবা ফটো

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে এক জেলের বড়শিতে ৯১ কেজি ওজনের একটি বোল মাছ ধরা পড়েছে। গত সোমবার বিকালে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মাছটি ধরা পড়ে। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে ৭৭ হাজার টাকায় টেকনাফের স্থানীয় মাছ ব্যবসায়ী ঈমান হোসেনের কাছে মাছটি বিক্রি করা হয়।

টেকনাফ ফিশারিজের মালিক নুরুল হাকিম বলেন, সোমবার দুপুরের দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মাছ ধরার জন্য বড়শি ফেলেন অনেক জেলে। এ সময় এক জেলের বড়শিতে বিভিন্ন প্রজাতির কিছু মাছের সঙ্গে বড় বোল মাছটিও ধরা পড়ে। জেলেদের সহযোগিতায় মাছটি টেনে ট্রলারে ওঠানো হয়। মাছটির ওজন ছিল ৯১ কেজি এবং এর দাম চাওয়া হয়েছিল ৭৫ হাজার টাকা। পরে মাছটি ৬০ হাজার টাকায় কিনে নেই আমি। এরপর টেকনাফে এনে মাছটি ৭৭ হাজার টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী ঈমান হোসেনের কাছে বিক্রি করে দেই।’

মাছ ব্যবসায়ী ঈমান হোসেন বলেন, ‘টেকনাফ ফিশারিজের মালিক নুরুল হাকিমের কাছ থেকে বিশাল এই বোল মাছটি ৭৭ হাজার টাকায় কিনে নেই। পরে সন্ধ্যায় স্থানীয় মাছ বাজারে মাছটি প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি করা হয়।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, জেলের বড়শিতে ৯১ কেজি ওজনের একটি বড় বোল মাছ ধরার খবর শুনেছি। সাধারণত এত বড় মাছ ধরা পড়ে না। তবে শীত মৌসুমে কিছু বড় বোল মাছ জেলেদের জালে আটকা পড়ে।

তিনি আরও বলেন, সাগরের মাছ ধরার ওপর বিভিন্ন সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালিত হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বড় মাছ জেলেদের জাল বা বড়শিতে আটকা পড়লে জেলেরা ভালো দাম পাচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা