বরিশাল অফিস
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ২১:০৫ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৩ ২১:৫৭ পিএম
নিখোঁজ নিশাত তাছলিমা তানহা । প্রবা ফটো
বরিশালের উজিরপুরের ভবানীপুরে নদীতে গোসল করতে নেমে নিশাত তাছলিমা তানহা নামের এক ছাত্রী নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় ভবানীপুর রাস্তার মাথা এলাকায় ধামুড়া
নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ তানহা ওই গ্রামের মো. কামরুল হাসান নাসিম মোল্লার মেয়ে। সে
মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন ।
তিনি বলেন, ‘কয়েক দিন আগে ওই ছাত্রী ঢাকা থেকে গ্রামের বাড়ি এসেছিল। বাড়ির পশে নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও উজিরপুর থানা-পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে। রাত ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান মেলেনি।’