× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলো ফেনী বিপিজেএ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ১৩:৪৪ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৩ ১৪:০৪ পিএম

জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিপিজেএ সদস্য এবং অতিথিরা। প্রবা ফটো

জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিপিজেএ সদস্য এবং অতিথিরা। প্রবা ফটো

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) ফেনী শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে ফেনী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্লাহ খন্দকার ও জোসনা আরা জুসি, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ডেইলী অবজারভারের ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূইঁয়া, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী সদর উপজেলা বন কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুল হক রিপন।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি এম এমরান পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজিবের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হেলালুদ্দিন, ফেনী সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল হাশেম, দৈনিক প্রভাত আলোর নিবাহী সম্পাদক সৌরভ পাটোয়ারী, বাংলাদেশ ফটো জার্নালিস্টস্ এসোসিয়েশন ফেনী জেলা শাখার সহ-সভাপতি সুরঞ্জিত নাগ, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মামুন, দপ্তর সম্পাদক আফতার উদ্দিন, কোষাধ্যক্ষ মোল্লা মো. ইলিয়াছ, কমিটির নির্বাহী সদস্য মোস্তফা কামাল বুলবুল, আবদুল্লাহ আল-মামুন, জুলহাস তালুকদার, সদস্য জিয়াউল হক সোহেল, মো. শাহজাহান বাদশা সাজু, নুরুল্লাহ কায়সার, আরিফ আজম প্রমুখ। 

কর্মসূচির উদ্বোধন করার পর সংগঠনের সদস্যদের হাতে ফলজ, বনজ ও ঔষধ গাছের চারা তুলে দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা