× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গু রোধে স্প্রে বিতরণ করলেন কাদের মির্জা

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ১১:৫০ এএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৩ ১২:০০ পিএম

স্প্রে বিতরণ করছেন আবদুল কাদের মির্জা। প্রবা ফটো

স্প্রে বিতরণ করছেন আবদুল কাদের মির্জা। প্রবা ফটো

এডিস মশা নিধন কর্মসূচির আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে মশা মারার স্প্রে বিতরণ করেছেন বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে নিজ কার্যালয়ে ৫১টি মসজিদ ও চারটি মন্দিরের প্রতিনিধিদের কাছে এসব স্প্রে বিতরণ করা হয়।

আবদুল কাদের মির্জা বলেন, সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিনই হাসপাতালে বিপুলসংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। প্রাণও হারাচ্ছেন অনেকে। তাই বসুরহাটের পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫১টি মসজিদ ও চারটি মন্দিরের প্রতিনিধিদের কাছে এসব স্প্রে বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু রোগের এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। তাই এ রোগ ছড়িয়ে পড়ার আগেই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও কার্যকর প্রতিরোধ গড়ে তোলা করা দরকার। এডিসের বিস্তার রোধ ও মোকাবিলায় পরিচ্ছন্ন বসুরহাট পৌরসভা গঠনে আমরা নিয়মিত ওষুধ স্প্রে করে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার সচিব মো. আবদুল হালিম, প্যানেল মেয়র নুর হোসাইন ফরহাদ, কাউন্সিলর মো. রাসেল প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা