× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘যৌন নির্যাতনে’ ছাত্রের মৃত্যু, সেই শিক্ষক গ্রেপ্তার

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ১৮:২১ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ১৯:০৪ পিএম

অভিযুক্ত শিক্ষক মো. সেলিম গাজী।

অভিযুক্ত শিক্ষক মো. সেলিম গাজী।

পটুয়াখালীর বাউফলে যৌন নির্যাতনে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২৮ আগস্ট) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক। এর আগে রবিবার পিরোজপুরের কাউখালী তাকে গ্রেপ্তার করা হয়।  শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় শনিবার বাউফল থানায় মামলা করেন শিক্ষার্থীর বাবা মো. রেজাউল করিম।

গত শুক্রবার রাজধানীর জাতীয় কান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রের মৃত্যু হয়। 

অভিযুক্ত শিক্ষক মো. সেলিম গাজী বড়ডালিমা মদিনাতুল উলুম ক্বেরাতুল কোরাআন কওমী মাদ্রাসার পরিচালক।

ওসি এটিএম আরিচুল হক বলেন, ছাত্র রাফির বাবা বাদি হয়ে মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত সেলিম গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হবে। 

এদিকে মাদ্রাসাশিক্ষক সেলিমের বিচার চেয়ে রবিবার বিকেল ৫টার দিকে বড়ডালিমা খানকা মসজিদ সংলগ্ন সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

ছাত্রের পরিবার ও মাদ্রাসা সূত্রে জানা যায়, রাফিকে মাদ্রাসার পরিচালক বিভিন্ন কৌশলে দীর্ঘ দিন ধরে বলাৎকার করে আসছিলেন। গত তিন সপ্তাহ আগে শিশুটি পেটের সমস্যায় আক্রান্ত হলে বিষয়টি তার মা-বাবাকে জানায়। এরপর তারা শিশুটিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান তার অবস্থার অবনতি হয়।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা শেষে চিকিৎসকরা জানান, শিশু রাফির পায়ুপথে ক্যানসার হয়েছে, যা ওর শরীরের রক্তে ছড়িয়ে পড়েছে। এরপর রাফিকে ভর্তি করা হয় জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে। সেখানে চিকিৎসারত অবস্থায় গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মারা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা