× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক নাদিম হত্যা : জামিন মেলেনি ৬ আসামির

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১৮:৩২ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ১৯:০০ পিএম

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। ফাইল ফটো

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। ফাইল ফটো

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বহিস্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৬ আসামির জামিন আবেদন দেননি আদালত।

রবিবার (২৭ আগস্ট) জামালপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ৬ আসামি জামিন আবেদন করলে বিচারক সুলতান মাহমুদ তাদের আবেদন গ্রহণ করেননি।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি মাহমুদুল আলম বাবু চেয়ারম্যান, জাকিরুল ইসলাম, রেজাউল করিম ও মনিরুজ্জামান মনির, গাজী শামীম ও আসলাম মিয়া আদালতে জামিনের আবেদন করেন। বিচারক উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে তাদের জামিন দেননি।

 

সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বারবার জামিন আবেদন করছে আসামিরা, আবার অনেক আসামি উচ্চ আদালত থেকে জামিনেও এসেছে। আমরা এসব নিয়ে চিন্তিত। বাবুর ছেলে অস্ত্রধারী সন্ত্রাসী রিফাত গ্রেপ্তার না হওয়ায় আমরা নিরাপত্তা নিয়েও শঙ্কিত।

 

গত ১৪ জুন সাংবাদিক নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন। পর দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

এ ঘটনায় গত ১৭ জুন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ২২ জনের নামে ও ২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এ পর্যন্ত এজাহারভুক্ত ২২ জন আসামির মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা