× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ‘কাফনের কাপড়’ পরে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

বগুড়া অফিস

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১৬:৩৪ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ১৬:৫১ পিএম

কাফনের কাপড় পরে মানববন্ধন কর্মসূচি করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন ও ম্যাটস শিক্ষার্থীরা। প্রবা ফটো

কাফনের কাপড় পরে মানববন্ধন কর্মসূচি করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন ও ম্যাটস শিক্ষার্থীরা। প্রবা ফটো

বগুড়ায় ‘কাফনের কাপড়’ পরে মানববন্ধন কর্মসূচি করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএসএ) ও ম্যাটস শিক্ষার্থীরা। রবিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি, ছাত্র ধর্মঘট ও পরীক্ষা বর্জনের ডাক দেয় শিক্ষার্থীরা। 

দাবিগুলো হলো- কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ, অ্যালাইড বোর্ড বাতিল করে স্বতন্ত্র বোর্ড গঠন, ইন্টার্নশিপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন এবং উচ্চশিক্ষার সুযোগ প্রদান।

কর্মসূচিতে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাক্টিশনার অ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘দীর্ঘ ১২ বছর ধরে সরকারিভাবে কোনো নিয়োগ দেওয়া দেয়া হচ্ছে না। প্রতি বছর ৭ থেকে ১০ হাজার শিক্ষার্থী পাশ করে বের হলেও সেসব শিক্ষার্থীরা বেকার থেকে যাচ্ছে। এ বেকারত্ব থেকে আমরা মুক্তি চাই। আমরা আমাদের চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ছাত্র ধর্মঘট, পরীক্ষা বর্জন ও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাব।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাক্টিশনার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামী, মাহবুবুর রহমান মামুন, নিপুন, মোতালেব, বিডিএমএসের জহিরুল, ইসরাত, শাকিল, জিহাদ ও জাকির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা