× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাহাজের সঙ্গে আটকে থাকা যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১৪:২৯ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ১৫:৩৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজের সঙ্গে আটকে থাকা অজ্ঞাতপরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

শনিবার (২৬ আগস্ট) রাতে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট লঞ্চঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, আনুমানিক ৩০ বছর বয়সি অজ্ঞাতপরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবক কালো টি-শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত।

তিনি বলেন, কর্ণফুলী নদীতে নোঙ্গর করে রাখা একটি লাইটার জাহাজের সঙ্গে মরদেহটি আটকে ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের পরিচয় সনাক্তে কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা