জলাবদ্ধতা
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১০:৫৫ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ১৩:০৪ পিএম
ফাইল ফটো
রাত থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মহানগরের ২৭টি এবং হাটহাজারীর দুটি কেন্দ্রের এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা পেছানো হয়েছে। অর্থাৎ এ ২৯টি কেন্দ্রে পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক প্রতিদিনের বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকাল ১০টা থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার কেন্দ্রগুলোতে পরীক্ষা এক ঘণ্টা পর শুরু হবে।’
চট্টগ্রামে রাত থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে সকালে পাঁচলাইশের ষোলশহরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে বাবা ও মেয়ে প্রাণ হারিয়েছেন।