× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড়ির চারতলা থেকে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ০০:২৬ এএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ০০:৩০ এএম

নিহত আলমগীর পাঠান। প্রবা ফটো

নিহত আলমগীর পাঠান। প্রবা ফটো

মাদারীপুরের রাজৈরে নিজ বাড়ির চারতলা ভবনের রেলিং থেকে পড়ে আলমগীর পাঠান নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) বিকাল ৫টার দিকে ভবন থেকে পড়ে যান তিনি।

নিহত আলমগীর পাঠান, উপজেলার বাজিতপুর ইউনিয়ন নয়াকান্দি গ্রামের সাধুর ব্রিজ এলাকার এসকেন্দার পাঠানের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। টেকেরহাট বন্দরের রড সিমেন্ট ও টিনের ব্যবসা করতেন। 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।  

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, বিকালে আলমগীর পাঠান তার নিজ বাড়ির চতুর্থ তলার রেলিং থেকে নিচে পড়ে যান। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আলমগীর পাঠানের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত কাজ চলছে। কীভাবে তিনি ছাদ থেকে পড়ে গেল, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা