নেত্রকোনা সংবাদদাতা
প্রকাশ : ১৭ জুলাই ২০২২ ১৫:২৩ পিএম
বন্যায় ক্ষতিগ্রস্থ ১৪ পরিবারকে সাত হাজার করে আর্থিক সহায়তা প্রদান
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ১৪ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন ময়মনসিংহ জেলার আইনজীবীরা। আজ রবিবার (১৭ জুলাই) সকালে দুর্গাপুর পৌর এলাকার বিরিশিরি ওয়াইএমসি হলরুমে এ সহায়তা প্রদান করা হয়।
ক্ষতিগ্রস্থ প্রত্যক পরিবারকে নগদ সাত হাজার টাকা করে মোট ৯৮ হাজার টাকা প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদানের সময় দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা ও সিনিয়র আইনজীবী প্রবীর মজুমদার চন্দন, ময়মনসিংহ জেলার সিনিয়র আইনজীবী হযরত আলী, মো. রফিকুল ইসলাম, এমদাদুল হক, মোশারফ হোসেন স্বপন, শহিদুল ইসলাম, দুর্গাপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মানেশ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন আর রশীদ পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আনিসুজ্জামান রনি, উপজেলা ছাত্রলীগ নেতা অমিত আকঞ্জি অমিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে বন্যায় ঘরবাড়ি হারানো পরিবারগুলো আর্থিক সহায়তা পেয়ে আনন্দিত হন এবং তারা সহায়তা প্রদানকারী ময়মনসিংহ থেকে আসা আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানান।