× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে হয়রানির অভিযোগে ডিম বিক্রি বন্ধ আড়তদারদের

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১৩:৪৯ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ১৪:৩০ পিএম

চট্টগ্রামে হয়রানির অভিযোগে ডিম বিক্রি বন্ধ আড়তদারদের। প্রবা ফটো

চট্টগ্রামে হয়রানির অভিযোগে ডিম বিক্রি বন্ধ আড়তদারদের। প্রবা ফটো

সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া হয়রানির অভিযোগ এনে চট্টগ্রামের পাহাড়তলী বাজারের ডিমের আড়তে ডিম বিক্রি বন্ধ করেছে দিয়েছে আড়তদাররা। শুক্রবার বিকাল থেকে ডিম বিক্রি বন্ধ রেখেছে ওই বাজারের আড়তদাররা। পাহাড়তলী ডিমের আড়ত থেকে পুরো চট্টগ্রামের ডিমের ব্যবসা নিয়ন্ত্রণ করা হয়। এর ফলে চট্টগ্রামের খুচরা বাজারে ব্যাপক প্রভাব পড়ছে। 

শনিবার (২৬ আগস্ট) সকালে চট্টগ্রাম ডিম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রতিদিনের বাংলাদেশকে বিক্রি বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের জরিমানার কোনো সুনির্দিষ্ট নীতিমালা নাই। আমরা ক্রয়, বিক্রয় রশিদ সংরক্ষণ করলেও জরিমানা করছে, ১০ পয়সা লাভে বিক্রি করলেও জরিমানা করছে। এত জরিমানা দিয়ে তো ব্যবসা করা সম্ভব না। আমরা চাই সরকার সুনির্দিষ্ট নীতিমালা ঘোষণা করুক।’

ওই বাজারে ১৫ জন আড়তদার ডিম বিক্রি করেন। এসব দোকান থেকে প্রতিদিন ২৫ থেকে ৩০ লাখ ডিম চট্টগ্রামের খুচরো ব্যবসায়ীরা কিনে নিয়ে যান। তাই ওই বাজারের ডিম বিক্রি বন্ধের প্রভাব পড়েছে খোলা বাজারে।

হালিশহর এলাকার ব্যবসায়ী হাসনাত আইমান বলেন, ‘শুক্রবার বিকালে এই খবর শুনে পাশের ফইল্যাতলী বাজারে ডিম কিনতে পাঠিয়েছিলাম। এসব বাজারর ক্যারেট ছাড়া ডিম দেয় না। প্রথমে কয়েক ক্যারেট ডিম কিনে আনি সাড়ে ১২ টাকা দরে। পরে আরও ক্যারেট সংগ্রহ করে পাঠানোর পর শুনি ডিম ১৩ টাকা হয়ে গেছে। তাছাড়া ওই বাজারে ডিমও শেষ। আর পাহাড়তলী বাজারে ডিম বিক্রি এরমধ্যে বন্ধ করে দিয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা