× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার পরিবর্তনে নির্বাচন ছাড়া কোনো পদ্ধতি নেই: কবির বিন আনোয়ার

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১৩:৪৮ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ১৪:০৪ পিএম

স্মার্ট কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবির বিন আনোয়ার। প্রবা ফটো

স্মার্ট কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবির বিন আনোয়ার। প্রবা ফটো

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়াম্যান কবির বিন আনোয়ার বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে কি না, সেটি তাদের ব্যাপার। এনিয়ে আমরা ভাবছি না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তনের জন্য নির্বাচন ছাড়া আর কোনো পদ্ধতি নেই। 

শনিবার (২৬ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কবির বিন আনোয়ার বলেন, ‘অতীতের মতো তারা ধ্বংসাত্মক, জ্বালাও পোড়াও কর্মসূচি পালন করছে। তারা বিদেশি প্রভুর কাছে ধরণা দিচ্ছে। কিন্তু দেশের নাগরিকের কাছে ধরণা দিচ্ছে না। বিদেশী প্রভুরা কোনো একটা অরাজকতা-বিশৃঙ্খলা তৈরি করে ক্ষমতায় আনবে বলে ভাবছে তারা। তবে আওয়ামী লীগের কাছে এসব কাজে আসবে না। আমরা নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

বিএনপি এখনও দল হিসেবে গড়েিউঠেনি বলে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়াম্যান মনে করেন। তিনি বলেন, ‘যাদেরকে (বিএনপি) আপনারা প্রধান বিরোধী দল হিসেবে বলে আসছেন, আসলে তারা এখনো দল হিসেবে গড়ে উঠেনি। এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের মতো হয়েছে। আমরা যারা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি। আমরা মনে করি, অ্যান্টি আওয়ামী লীগ ও অ্যান্টি মুক্তিযুদ্ধ প্লাটফর্মে তারা জড়ো হয়েছে। সারা পৃথিবীতে এখন দুটি ব্যবস্থা রয়েছে, এরমধ্যে একটি হচ্ছে যেখানে রাষ্ট্রপতি প্রধান থাকেন, আরেকটি হচ্ছে যেখানে প্রধানমন্ত্রী প্রধান থাকেন। এরমধ্যে যিনি নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন, তারাই সরকারে থাকবেন। তৃতীয় কোন বিকল্প তত্ত্বাবধায়ক সরকার কিন্তু নেই।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘সময় এবং সব বিরোধী দলের দাবির প্রেক্ষিতে একসময় বাংলাদেশে তত্ত্ববধায়ক সরকার ছিল। বিশ্বব্যাপী যে নিয়ম চলছে সেভাবে আমরাও। দেশে নির্বাচন কমিশন স্বাধীন। সেই কমিশনের অধীনেই নির্বাচন হবে। এ সময়ে সরকার কোনো ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত নেবে না।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগ নেতা নুরনবী চৌধুরী, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা