× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিস্তার গজলডোবা বাঁধ খুলে দিয়েছে ভারত, উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা

কলকাতা প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ০০:৪৩ এএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ১১:৪৫ এএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে ভয়াবহ বন্যার আশঙ্কা জাগিয়ে তিস্তার গজলডোবা বাঁধ কার্যত উন্মুক্ত করে দিয়েছে ভারত। শুক্রবার (২৫ আগস্ট) সকাল ১০টায় রেকর্ড প্রায় লাখ কিউসেক পানি একসঙ্গে রিলিজ করেছে গজলডোবা ব্যারাজ কর্তৃপক্ষ। সব মিলিয়ে শুক্রবার সকাল ৬টা থেকে বিকাল ৪টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ২ লাখ ১ হাজার ৬৪৭ কিউসেক এবং সর্বনিম্ন ১ লাখ ৬৯ হাজার ৮৪৮ কিউসেক পানি বাংলাদেশের দিকে ছেড়েছে ভারত।

এতে তিস্তার ভারতের সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হলেও দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত সংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর।

গত ২৪ ঘণ্টার বেশি সময় সিকিম, দার্জিলিং ও পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় ভারী বৃষ্টি হয়েছে। তিস্তাসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর জেলা জলপাইগুড়িতে ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৪৩ মিলি এবং শিলিগুড়িতে প্রায় ২২৩ মিলি।

পশ্চিমবঙ্গের ফ্ল্যাড অথরিটি সেন্টার জানিয়েছে, সমতলের তুলনায় পাহাড় এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বেশি। ফলে উত্তরের নদনদী ও পাহাড়ি ঝোরাগুলোয় দেখা দিয়েছে অপ্রত্যাশিত হড়পা বান; যা ব্যারাজ দিয়ে আটকে রাখা বা সাময়িক সময়ের জন্য ঠেকিয়ে দেওয়া সম্ভব নয়।

অন্যদিকে পাহাড়ে প্রবল বর্ষণের জেরে দার্জিলিংয়ের পাঠাবংয়ে ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, শুক্রবার সকালে তকবর সমষ্টির অধীনে থাকা পাঠাবংয়ের ডান্ডা গ্রামে একটি বাড়ি ধসের কবলে পড়ে।

পুলিশ ও ফায়ার ব্রিগেডের উদ্ধারকারী দল দীর্ঘ সময় উদ্ধারকাজ চালিয়ে ওই বাড়ির মালিক বাবুরাম রাইয়ের মরদেহ উদ্ধার করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা