× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, পদ হারালেন ছাত্রলীগের ৭ নেতা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ২১:৩৮ পিএম

প্রেস বিজ্ঞপ্তি। প্রবা ফটো

প্রেস বিজ্ঞপ্তি। প্রবা ফটো

মানবতাবিরোধী অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট ও ছবি করায় কিশোরগঞ্জ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সাত নেতাকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ।

শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় জেলা ছাত্রলীগ সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন- কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া রাজু, রাকিব চৌধুরী ও ওয়াসিম খান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসান, পাকুন্দিয়ার চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, একই উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নাছির এবং একই উপজেলার বুরুদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদ মো. রাকিব আল হাসান ডেবিড রাকিব।

জেলা ছাত্রলীগ সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন বলেন, মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট ও ছবি দেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের এক সিদ্ধান্তে এই সাতজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ রকম নীতি-আদর্শ ও সংগঠন বিরোধী কাজ আরও যদি কেউ করে থাকে, তাদেরকেও খুঁজে বের করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা