× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাটির দেয়ালচাপায় প্রাণ হারালেন দুই গৃহবধূ

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ২১:১৬ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৩ ২১:২৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নওগাঁর মহাদেবপুরে মাটির দেয়ালচাপায় দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হাতুর ইউনিয়নের আমরাই গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত দুজন হলেন, হাতুর ইউনিয়নের আমরাই গ্রামের রবি দাসের স্ত্রী মিথি রানী ও জয় বর্মনের স্ত্রী ভাদুড়ী রানী।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দেয়ালচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাতুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক জানান, সন্ধ্যার দিকে মিথি রানী মাঠ থেকে কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। অন্যদিকে ভাদুড়ী ছাগল নিয়ে বিপরীত দিক থেকে আসছিলেন। যাতায়াতের পথে দুজনের দেখা হলে শুশিল সাধুর বাড়ির পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন। এর মধ্যে শুশিলের বাড়ির মাটির দেয়াল হঠাৎ তাদের ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় মিথি রানীর। গুরুতর আহত অবস্থায় ভাদুড়ী রানীকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা