× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমলগঞ্জে মণিপুরী ভাষা দিবস পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ১৮:৫৯ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৩ ১৯:০০ পিএম

অনুষ্ঠানে মণিপুরী ভাষায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ দেওয়া হয়। প্রবা ফটো

অনুষ্ঠানে মণিপুরী ভাষায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ দেওয়া হয়। প্রবা ফটো

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার উদ্যোগে মণিপুরী ভাষা দিবস পালিত হয়েছে। গত ২০ আগস্ট দিবসটি পালন করতে না পারায় সংস্থাটি শুক্রবার (২৫ আগস্ট) এটি উদযাপন করে। অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি মণিপুরী ভাষায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ দেওয়া হয়।

বিকাল তিনটায় স্থানীয় হকতিয়ারখোলা গ্রামের মণিপুরী ভাষা প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ইবুংহাল শ্যামল, হকতিয়ারখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি সাজ্জাদুল হক স্বপন, হকতিয়ারখোলা মণিপুরী ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা শিক্ষক বৃন্দা রাণী সিনহা।

মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি কবি একে শেরামের সভাপতিত্বে ও কেএইচ সমেন্দ্র সিংহের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাখেলম্বম অশোক, শিক্ষিকা কনথৌজম শিল্পী, এনজি শিল্পী, অরুনা সিনহা, শিক্ষিকা অনুরাধা সিনহা, শিক্ষক রাজকুমার সিংহ প্রমুখ।

সভায় বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে মণিপুরী ভাষার মতো সুপ্রাচীন ঐতিহ্যের একটি উন্নত ভাষাকে দ্রুত সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া প্রয়োজন বলে মনে করেন এবং দ্রুত সময়ের মধ্যে নিজস্ব লিপিতে লেখা মণিপুরী ভাষায় প্রাথমিক পর্যায়ে শিশুদের শিক্ষাদানের কার্যক্রম শুরু করার আহবান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা