× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সহপাঠীদের সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ১৮:১৬ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৩ ১৮:১৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টাঙ্গাইলের ভূঞাপুরে সহপাঠীদের সঙ্গে ডোবার পানিতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

ওই শিশুর নাম- আরমান। সে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।

ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সহপাঠীদের সঙ্গে গোসলে নেমে ডুবে ওই শিশুর মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

প্রতিবেশী আবু বকর তালুকদার বলেন, সকালে আরমান তার সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে ডোবার পানিতে গোসল করেতে যায়। গোসল শেষে সহপাঠীরা চলে আসলেও সে বাড়ি ফিরেনি। পরে পরিবারের লোকজন খোাঁজাখুঁজি পরে বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা