× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্বশুরবাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ১৭:৩৭ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৩ ১৮:১১ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চট্টগ্রামের ফটিকছড়িতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহানারা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা বারৈয়ারহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম ফটিকছড়ি পৌরসভার রাঙামাটিয়া এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী খাগড়াছড়ির একটি বাস এসে ধাক্কা দিলে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, গৃহবধূ জাহানারা ওই এলাকায় বাবার বাড়ি থেকে পৌরসভার রাঙামাটিয়া শ্বশুরবাড়ি যেতে বের হয়েছিলেন। রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটেছে। ওই গৃহবধূর তিনটি কন্যাসন্তান রয়েছে।

এ ব্যাপারে নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ বাসটি আটক করেছে। চালক বাস রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা